× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোনালী ব্যাংকের অপহৃত ম্যানেজার উদ্ধার : র‌্যাব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪ ১৯:৪৪ পিএম

আপডেট : ০৪ এপ্রিল ২০২৪ ২১:০৮ পিএম

রুমা শাখার সোনালী ব্যাংকের অপহৃত ম্যানেজার নেজাম উদ্দীনকে উদ্ধার করেছে র‍্যাব। প্রবা ফটো

রুমা শাখার সোনালী ব্যাংকের অপহৃত ম্যানেজার নেজাম উদ্দীনকে উদ্ধার করেছে র‍্যাব। প্রবা ফটো

বান্দরবানের রুমা শাখার সোনালী ব্যাংকের অপহৃত ম্যানেজার নেজাম উদ্দীনকে উদ্ধারের কথা জানিয়েছে র‍্যাব।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যার পর র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘র‌্যাবের মধ্যস্থতায় তাকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’

বুধবার বান্দরবানের রুমার পর থানচি উপজেলার দুটি ব্যাংকে দিনেদুপুরে ডাকাতি হয়। অস্ত্রধারীরা গাড়িতে করে এসে সোনালী ও কৃষি ব্যাংকের দুই শাখা থেকে লুট করেছে লাখ লাখ টাকা। থানচি থানা থেকে মাত্র ২০০ গজ দূরের এই প্রতিষ্ঠানগুলোতে কর্মব্যস্ত সময়ে সবাইকে জিম্মি করে ডাকাতির ঘটনা সাধারণ মানুষের মনে আতঙ্কের মাত্রা বহুগুণ বাড়িয়েছে। ভীতিকর এই পরিস্থিতির শুরুটা অবশ্য রুমা উপজেলায়।

সেখানে মঙ্গলবার রাতের অন্ধকারে সোনালী ব্যাংকের শাখায় একই কায়দায় ডাকাতির চেষ্টা হয়। ভল্ট থেকে টাকা নিতে ব্যর্থ হয়ে লুট করা হয় পুলিশ ও আনসার সদস্যদের অস্ত্র। তুলে নিয়ে যাওয়া হয় ব্যাংকের ব্যবস্থাপককে। এ ঘটনার প্রায় ৪৮ ঘণ্টা পর তাকে উদ্ধারের কথা জানালো র‌্যাব। এর আগে বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়, অপহৃত ম্যানেজারকে ছাড়তে ১৫ থেকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা