× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্নীতিবাজরা এখন প্রকাশ্যে হাঁটে : দুদক চেয়ারম্যান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪ ২২:৩৩ পিএম

দুদকের প্রধান কার্যালয়ে র‍্যাকের প্রকাশিত স্মরণিকা ‘সুপথ’-এর মোড়ক উন্মোচন করা হয়। প্রবা ফটো

দুদকের প্রধান কার্যালয়ে র‍্যাকের প্রকাশিত স্মরণিকা ‘সুপথ’-এর মোড়ক উন্মোচন করা হয়। প্রবা ফটো

আগের মত লুকিয়ে নয়, বরং দুর্নীতিবাজরা এখন প্রকাশ্যে হাঁটে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মইনউদ্দীন আবদুল্লাহ।

মঙ্গলবার (২ এপ্রিল) বিকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে দুদক বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‍্যাক) প্রকাশিত স্মরণিকা ‘সুপথ’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

দুদক চেয়ারম্যান বলেন, ‘আগে দুর্নীতিবাজরা রাতের আঁধারে ঘর থেকে বের হয়ে রাস্তার এক পাশ দিয়ে হাঁটত, যাতে লোকজন তাদের দেখতে না পায়। আর এখন দুর্নীতিবাজরা প্রকাশ্যে রাস্তার মাঝখান দিয়ে হাঁটে। দেশের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে সবাইকে একযোগে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘অধিকাংশ ক্ষেত্রে দুর্নীতিবাজরা দুর্নীতি করার পরও নিজেদের দুর্নীতিবাজ মনে করে না। সমাজে দুর্নীতিবাজদের চিহ্নিত করতে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য অনেক বেশি।’

এ সময় র‍্যাকের স্মরণিকা ‘সুপথ’-এর সঙ্গে সংশ্লিষ্ট সকল সদস্যকে শুভেচ্ছা জানান তিনি।

দুদক চেয়ারম্যান বলেন, ‘স্মরণিকাটি খুবই সুন্দর হয়েছে। র‍্যাকের সকল সদস্যকে ধন্যবাদ জানাই। দুর্নীতি প্রতিরোধে দুদকের সঙ্গে র‍্যাকও একযোগে কাজ করে যাবে এমন প্রত্যাশা করি।’

র‍্যাক সভাপতি জেমসন মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- দুদক কমিশনার (অনুসন্ধান) মোছাঃ আছিয়া খাতুন ও দুদক সচিব খোরশেদা ইয়াসমীন। অনুষ্ঠান পরিচালনা করেন র‍্যাকের সাধারণ সম্পাদক শাফি উদ্দিন আহমেদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা