× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিধবা-স্বামী নিগৃহীতারা ভাতা পাবেন মাসিক ৫৫০ টাকা, আয়সীমায় পরিবর্তন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪ ১৯:২৪ পিএম

আপডেট : ০১ এপ্রিল ২০২৪ ২০:২২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিধবা ও স্বামী নিগৃহীতা মাসিক ৫৫০ টাকা ভাতা পাবেন। এক্ষেত্রে আয়ের সীমায় পরিবর্তন করা হয়েছে। বছরে ১২ হাজারের পরিবর্তে ১৫ হাজার টাকার কম আয় করা বিধবা ও স্বামী নিগৃহীতারা ভাতার আওতায় আসবেন। এ সীমা শিথিল করে 'বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা কর্মসূচি বাস্তবায়ন নীতিমালা, ২০২৪'-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 

সোমবার (১ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বাংলাদেশ সরকারের একটি খুব বড় সামাজিক নিরাপত্তা কর্মসূচি হলো বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা কর্মসূচি বাস্তবায়ন। এটি মাননীয় প্রধানমন্ত্রী ১৯৯৮-৯৯ সালে শুরু করেন। ২০২৪-২৫ অর্থবছরে ২৫ লাখ ৭৫ হাজার বিধবা ও স্বামী পরিত্যক্তাকে ভাতা দেওয়া হয়েছে। তাদের মাসিক ৫৫০ টাকা করে ভাতা দেওয়া হয়। এখন সেই নীতিমালায় কিছু পরিবর্তন আনা হয়েছে।’

তিনি বলেন, ‘আগের নীতিমালায় কারা ভাতা পাবেন সেই যোগ্যতার ক্ষেত্রে বলা ছিল- তার ব্যক্তিগত বার্ষিক আয় ১২ হাজার টাকার নিচে হতে হবে। এখন এটা বাড়িয়ে ১৫ হাজার টাকা করা হয়েছে। অর্থাৎ বছরে যাদের ১৫ হাজার টাকার কম আয় করেন, তারা ভাতার আওতায় আসবেন। এখন ভাতাগ্রহীতা প্রতিজনকে মাসে ৫৫০ টাকা করে দেওয়া হয়। মোট ২৫ লাখ ৭৫ হাজার জনকে এ ভাতা দেওয়া হয়।’

নতুন নীতিমালায় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ভাতা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘জিটুপি (সরকার থেকে ব্যক্তি) ভিত্তিতে এই ভাতা পরিশোধ করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা