× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পেশাগত চিন্তাভাবনা পরিপূর্ণভাবে গড়ে উঠবে : ইন্টার্নদের জনপ্রশাসনমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪ ১৭:১০ পিএম

আপডেট : ০১ এপ্রিল ২০২৪ ১৮:০৬ পিএম

জনপ্রশাসন মন্ত্রণালয়ে ইন্টার্নদের সঙ্গে মন্ত্রী ফরহাদ হোসেন। ছবি : প্রবা

জনপ্রশাসন মন্ত্রণালয়ে ইন্টার্নদের সঙ্গে মন্ত্রী ফরহাদ হোসেন। ছবি : প্রবা

জনপ্রশাসন মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে ইন্টার্নশিপ কার্যক্রম চালু করা হয়েছে। নীতিমালা অনুযায়ী ইন্টার্নশিপে আগ্রহী হাজারের বেশি প্রার্থীর আবেদন থেকে বাছাই করা ১০ জনকে এখানে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হয়েছে।

সোমবার (১ এপ্রিল) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন।

মন্ত্রী বলেন, ইন্টার্নরা এখান থেকে নিবিড়ভাবে শিখতে পারবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় হলো সেন্টার অব এক্সিলেন্স। এখানে কাজ করার মধ্য দিয়ে আগামী দিনে পেশাগত চিন্তাভাবনা পরিপূর্ণ ও পরিপুষ্টভাবে গড়ে উঠবে।

এ সময় ইন্টার্নদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি মনে করি, যখনই এখানে কাজ করবেন, তা আপনাদের জীবনে কাজে আসবে। রাষ্ট্র ও প্রশাসন কীভাবে চলে, এখান থেকে সেই ধারণা অর্জন করতে পারবেন। যদি চাকরি না করেন, ব্যবসাও করেন, তাহলেও এটির প্রয়োজন আছে। রাষ্ট্রের কাজগুলো এখান থেকে কীভাবে হচ্ছে, সেটাও জানতে পারবেন।‘

ইন্টার্নরা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কী শিখতে পারবেন, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীরা সাধারণত বেসরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করে থাকেন। এবার সরকারি প্রতিষ্ঠানেও সেটা চালু করা হয়েছে। আমি মনে করি, এটা বড় ও গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেসব শিক্ষার্থী স্নাতক কিংবা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, তারা দুই বছরের মধ্যে এ ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে ১ হাজার ৯৪ জনের মধ্যে আমরা ১০ জনকে বেছে নিয়েছি।’

মন্ত্রী আরও বলেন, ‘ইন্টার্নদের অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ডের ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্ট গবেষণা কার্যক্রম, ডিজিটাল রেকর্ড ব্যবস্থাপনা এবং এ মন্ত্রণালয় ও দপ্তরের কার্যাবলি এই তিন ক্যাটাগরিতে তাদের কর্মবণ্টন করা হবে। এ ছাড়া রাষ্ট্রের তিনটি বিভাগ সম্পর্কে তাদের ধারণা দেওয়া হবে। তাদের জন্য শিক্ষা সফরের আয়োজন করা হবে।’ 

সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও মেগাপ্রকল্প সম্পর্কে তাদের ধারণা দেওয়া হবে বলেও জানান জনপ্রশাসনমন্ত্রী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা