× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপপুরের সঞ্চালন লাইন নির্ধারিত সময়ে শেষ হওয়ার আশাবাদ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২২ ১৪:০২ পিএম

রূপপুরের সঞ্চালন লাইন নির্ধারিত সময়ে শেষ হওয়ার আশাবাদ

পিছিয়ে থাকলেও রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের সঞ্চালন লাইন নির্ধারিত সময়ে শেষ করার চেষ্টা করছে বিদ্যুৎ বিভাগ। বুধবার (৯ নভেম্বর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর এ কথা জানানো হয়েছে।

প্রকল্পটির অগ্রগতি নিয়ে বৈঠকের পর বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, ‘আমরা আগে আলাদা আলাদাভাবে কাজ করতাম। এখন আমরা এক সঙ্গে কাজ করব। এখন সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে নিরাপত্তার বিষয়ে। অনেক চ্যালেঞ্চ থাকলেও কাজের পরিস্থিতিকে সন্তোষজনক। ডলারের দাম বৃদ্ধির পাশাপাশি ইউক্রেন রাশিয়া যুদ্ধ কেন্দ্র নির্মাণে প্রভাব ফেলছে।

রাশিয়ান ঋণ সহায়তায় কেন্দ্র নির্মাণ হলেও সঞ্চালন লাইন নির্মাণের কাজ করা হচ্ছে ভারতীয় কোম্পানির ঋণে। ভারতের তিনটি কোম্পানি সঞ্চালন লাইন নির্মাণের কাজ করছে। মূলত কোম্পানি তিনটির কাজে গতি না থাকায় নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।

পাওয়ার গ্রিড কোম্পনি (পিজিসিবি) এর আগে পায়রা বিদ্যুৎ কেন্দ্রর জন্য সঞ্চালন লাইন নির্ধারিত সময়ে শেষ করতে পারেনি। এজন্য দুবছর আগে কেন্দ্র নির্মাণ শেষ হলেও ঢাকায় সে বিদ্যুৎ আনা সম্ভব হচ্ছে না। এতে সরকার সস্তা বিদ্যুৎ পাচ্ছে না। আগামী বছর রূপপুর কেন্দ্রর কোজ শেষ হবে। এরমধ্যে সঞ্চালন লাইনের কাজ শেষ না হলে পায়রার মতো রূপপুর কেন্দ্রকেও বসে থাকতে হবে।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, কাজ চলমান আছে। কোভিডের কারণে কিছুটা পিছিয়েছে। সাবস্টেশনের কাজ দুপক্ষের কারণে একটু দেরি হয়েছে। তারপরও আশা করছি নির্ধারিত সময়েই সব শেষ করা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা