× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্মৃতিসৌধে ‘নাগেশ্বর চাঁপা’ রোপণ করলেন ভুটানের রাজা

সাভার প্রতিবেদক

প্রকাশ : ২৬ মার্চ ২০২৪ ১৩:৩৬ পিএম

আপডেট : ২৬ মার্চ ২০২৪ ১৩:৫০ পিএম

নাগেশ্বর চাঁপা রোপণের পর পানি দিচ্ছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। মঙ্গলবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে। ছবি : ফোকাস বাংলা

নাগেশ্বর চাঁপা রোপণের পর পানি দিচ্ছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। মঙ্গলবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে। ছবি : ফোকাস বাংলা

বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ভুটান। মহান স্বাধীনতার ৫৪তম দিবসে মঙ্গলবার ভোরে লাখো শহীদের প্রতি শ্রদ্ধানিবেদন শেষে সাভারে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি ‘নাগেশ্বর চাঁপা’ গাছের চারা রোপণ করেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।

মঙ্গলবার (২৬ মার্চ) ভোর ৫টা ৫৬ মিনিটের দিকে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক ও রানী জেৎসুন পেমা।

এরপর ৬টা ১০ মিনিটের দিকে স্মৃতিসৌধের ডানপাশে চার মাস বয়সি একটি নাগেশ্বর চাঁপা রোপণ করেন ওয়াংচুক। এ সময় সঙ্গে ছিলেন রানী জেৎসুন পেমা।

বাংলাদেশে চার দিনের রাষ্ট্রীয় সফরে থাকা ভুটানের রাজা-রানী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরপরই স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

শহিদবেদিতে ফুল দেওয়ার পর সেখানে দাঁড়িয়ে কিছু সময় নীরবতা পালন করেন তারা। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। সশস্ত্র বাহিনীর একটি চৌকশ দল গার্ড অব অনার দেয়। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে তারা মন্তব্য লেখেন ও স্বাক্ষর করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা