× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুধবার থেকে রাজধানীর ৫ এলাকায় কলেরা টিকা কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০১ আগস্ট ২০২২ ১৮:৪৮ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকার পাঁচ এলাকায় আগামী বুধবার থেকে কলেরার মুখে খাওয়ার টিকার দ্বিতীয় ডোজ শুরু হচ্ছে। সরকারি ছুটির দিন ৫ ও ৯ আগস্ট ছাড়া ১০ আগস্ট পর্যন্ত এ কার্যক্রম চলবে। স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে জাতীয় উদরাময় গবেষণা প্রতিষ্ঠান, বাংলাদেশ আইসিডিডিআর’বি এ কার্যক্রম পরিচালনা করবে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার যাত্রাবাড়ী, সবুজবাগ, দক্ষিণখান, মিরপুর ও মোহাম্মদপুরের প্রথম ডোজ কলেরা টিকা গ্রহণকারী ২৩ লাখ ৬৫ হাজার ৫৮৫ জনকে দ্বিতীয় ডোজ প্রদান করা হবে। গত ২৬ জুন থেকে ২ জুলাইয়ের মধ্যে প্রথম ডোজ গ্রহণকারী ব্যক্তিরা নিজ নিজ কেন্দ্রে গিয়ে টিকা কার্ড দেখিয়ে দ্বিতীয় ডোজ নিতে পারবেন।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, ঢাকার পাঁচটি এলাকার বাসিন্দাদের থেকে কলেরা টিকাদান কার্যক্রমে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। প্রথম ডোজের মতো দ্বিতীয় ডোজ গ্রহণেও একই ধরনের সাড়া মিলবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করে নিজেদের  কলেরার ঝুঁকি থেকে সুরক্ষিত রাখুন। 

আইসিডিডিআর,বি-র জ্যেষ্ঠ বিজ্ঞানী ও সংক্রামক রোগ শাখার ভারপ্রাপ্ত জ্যেষ্ঠ পরিচালক ড. ফেরদৌসী কাদরী কলেরা টিকা গ্রহণের পাশাপাশি নিরাপদ পানির ব্যবহার, নিরাপদ পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার মধ্য দিয়ে অন্যান্য রোগ প্রতিরোধমূলক কার্যক্রম উৎসাহিত করতে সবার প্রতি আহ্বান জানান। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেরার এ টিকা গ্রহণের ১৪ দিনের মধ্যে অন্য কোনো টিকা নেওয়া যাবে না। এছাড়া অন্ত:সত্ত্বা নারীদের মধ্যে গত ১৪ দিনের মধ্যে অন্য কোনো টিকা নিয়েছেন তারা ছাড়া সবাই এ টিকা নিতে পারবেন। 

প্রবা/রি 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা