× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানিতে আলোচনা চলছে : পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৪ ১৬:৩৩ পিএম

আপডেট : ২৪ মার্চ ২০২৪ ১৭:৪৫ পিএম

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ফটো

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ফটো

ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানিতে আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘এরই মধ্যে প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।’

রবিবার (২৪ মার্চ) দুপুরে ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুকের বাংলাদেশ সফর বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভুটান থেকে প্রায় ২৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানির সম্ভাবনা রয়েছে। তবে এই ক্ষেত্রে ভারতের সঙ্গে আলোচনা করতে হবে। তাই বাংলাদেশ, ভারত ও ভুটানের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে এই জলবিদ্যুৎ চুক্তি চূড়ান্ত হবে।’

তিনি বলেন, ‘২৫ থেকে ২৮ মার্চ রাষ্ট্রীয় সফর করবেন ভুটানের রাজা। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর কোনো সরকার প্রধানের এটাই প্রথম সফর। এ সফরে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ভুটানের রাজা। এ ছাড়া, জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন তিনি। সবশেষ পদ্মা সেতু পরিদর্শন করবেন ভুটানের রাজা।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা