× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথম ধাপে ১৫২ উপজেলায় ভোট ৮ মে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ মার্চ ২০২৪ ১৪:১১ পিএম

আপডেট : ২১ মার্চ ২০২৪ ১৪:৪৩ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

প্রথম ধাপে ১৫২ উপজেলা পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৮ মে। এর মধ্যে ২২ উপজেলায় ভোট হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। আর বাকিগুলোতে ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে।  

বৃহস্পতিবার (২১ মার্চ) নির্বাচন কমিশনের ২৯-তম সভা শেষে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান।

তিনি বলেন, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় ১৫ এপ্রিল, বাছাই ১৭ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। ভোট হবে ৮ মে। 

মোট চার ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের পরবর্তী তিন ধাপের ভোট ২৩ ও ২৯ জুন অনুষ্ঠিত হবে। দেশে মোট উপজেলার সংখ্যা ৪৯৫টি।

এর আগে ৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের পক্ষে  সংবাদ সম্মেলন করে  কোন ধাপে কবে উপজেলা পরিষদের  নির্বাচন হবে তা জানানো হয়। ওই সংবাদ সম্মেলনে ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, উপজেলা পরিষদের ষষ্ঠ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে চার ধাপে। প্রথম ধাপের ভোট হবে ৪ মে, দ্বিতীয় ধাপের ভোট হবে ১১ মে, ১৮ মে হবে তৃতীয় ধাপের ভোট এবং সর্বশেষ ২৫ মে হবে চতুর্থ ধাপের ভোট। কিন্তু  নির্বাচন কমিশনের গতকালের  সভায় আগের সিদ্ধান্তের কিছুটা পরিবর্তন হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা