× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জীবদ্দশায় প্রকাশিত বঙ্গবন্ধুর প্রথম জীবনীগ্রন্থ নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০১ আগস্ট ২০২২ ১৭:৫৪ পিএম

আপডেট : ০১ আগস্ট ২০২২ ১৮:২২ পিএম

বাংলা একাডেমিতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শীর্ষক’ গ্রন্থ বিষয়ক আলোচনা

বাংলা একাডেমিতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শীর্ষক’ গ্রন্থ বিষয়ক আলোচনা

বাংলার স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিকতায় বিগত শতাব্দীর ত্রিশের দশক থেকে বাংলার রাজনীতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক পদযাত্রা নিয়ে ড. মযহারুল ইসলাম রচনা করে গেছেন জীবনীগ্রন্থ ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’। তরুণ মুজিব থেকে জননন্দিন মহানায়ক হয়ে উঠার প্রতিটি পর্বই চিত্রিত হয়েছে এই গ্রন্থে। এটি জাতির পিতার জীবদ্দশায় তাকে নিয়ে রচিত প্রথম জীবনীগ্রন্থ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস স্মরণে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শীর্ষক’ গ্রন্থ বিষয়ক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলা একাডেমি।

শোকের মাসের সূচনায় গতকাল সোমবার সকালে একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন। আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা ও নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ। শুভেচ্ছা বক্তব্য দেন ‘বঙ্গবন্ধু শেখ মুজিব গ্রন্থে’র প্রকাশক আগামী প্রকাশনীর স্বত্ত্বাধিকারী ওসমান গনি। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু এবং পঁচাত্তরের পনের অগাস্টে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

নাসির উদ্দীন ইউসুফ বলেন, ড. মযহারুল ইসলামের বঙ্গবন্ধু শেখ মুজিব এক মহাকাব্যিক গ্রন্থ। এটি বঙ্গবন্ধুর জীবদ্দশায় প্রকাশিত তার প্রথম জীবনীগ্রন্থ। তৃণমূল থেকে উঠে আসা শেখ মুজিব কী করে জননন্দিত মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব হয়ে ওঠেনÑ মযহারুল ইসলাম তার ধারাবাহিক বিবরণ লিপিবদ্ধ করেছেন। বাংলার সংগ্রামী ইতিহাসের পরম্পরায় তিনি বঙ্গবন্ধুকে স্থাপন করেছেন। তিনি বলেন, ভাষাভিত্তিক বাঙালি জাতীয়তাবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা থেকে শুরু করে একটি আদর্শ সংবিধান প্রণয়নে বঙ্গবন্ধুর প্রজ্ঞা, মেধা, শ্রমের ধারাবাহিক ইতিহাস মযহারুল ইসলামের গ্রন্থে উদ্ভাসিত হয়েছে। 

সেলিনা হোসেন বলেন, এই গ্রন্থ বঙ্গবন্ধু-গবেষণার ক্ষেত্রে পথিকৃৎ। মুহম্মদ নূরুল হুদা বলেন, ড. মযহারুল ইসলাম আধুনিক ঐতিহাসিকের প্রজ্ঞা এবং লেখক-বুদ্ধিজীবী হিসেবে তার মানবিক অঙ্গীকারের অংশ হিসেবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ গ্রন্থটি রচনা করেছিলেন; যা সর্বকালের পাঠকের কাছেই সমান আবেদন বহন করে।

জাতীয় শোক দিবস স্মরণে বাংলা একাডেমি শোকের মাসের সূচনায় ১ আগস্ট থেকে একাডেমির ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ভবনে বাংলা একাডেমি প্রকাশিত বঙ্গবন্ধু বিষয়ক গ্রন্থের মাসব্যাপী প্রদর্শনীর আয়োজন করেছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা