প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪ ১১:৫৯ এএম
আপডেট : ১৯ মার্চ ২০২৪ ১২:৪১ পিএম
ফাইল ফটো
দেশের চার অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে সব বিভাগে বৃষ্টির আভাসও দিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকালে আবহাওয়া অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব পূর্বাভাস দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। যে কারণে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অফিস আরও জানায়, আজ রাজশাহী, যশোর, কুষ্টিয়া এবং খুলনা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, রাঙামাটি ও নীলফামারী জেলাসহ সীতাকুণ্ড অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজশাহীতে। এ ছাড়া ঈশ্বরদীতে ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।