× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নন-ক্যাডারে শূন্যপদ নির্দিষ্ট, সবচেয়ে বেশি ৪০তম বিসিএসে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২২ ১৮:১৮ পিএম

আপডেট : ০৭ নভেম্বর ২০২২ ১৮:৫১ পিএম

নন-ক্যাডারে শূন্যপদ নির্দিষ্ট, সবচেয়ে বেশি ৪০তম বিসিএসে

চলমান চারটি বিসিএসের নন-ক্যাডারে কোন বিসিএসের জন্য কত পদ বরাদ্দ, সেটি নির্দিষ্ট করে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সবচেয়ে বেশি পদ বরাদ্দ এসেছে ৪০তম বিসিএসের নন-ক্যাডারের তালিকার প্রার্থীদের জন্য। এদিকে পিএসসি থেকেও নিশ্চিত করা হয়েছে, তারা জনপ্রশাসনের শূন্য পদের তালিকা পেয়েছে।

সোমবার (৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। 

তিনি বলেন, ‘বিধি অনুসারে কোন বিসিএসে কত পদ বরাদ্দ, সেটি নির্দিষ্ট করে দিতে পিএসসি মন্ত্রণালয়ে যে চিঠি দিয়েছিল, তার উত্তর দেওয়া হয়েছে। ওই চিঠিতে ৪০, ৪১, ৪৩ ও ৪৪ বিসিএসের কোনটির নন-ক্যাডারের জন্য কত পদ, তা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। চাহিদা অনুসারে কয়েক দিন আগে চিঠি পিএসসিতে পাঠানো হয়েছে। সেখানে পদ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি পদ ৪০তম বিসিএসের নন-ক্যাডারে থাকা প্রার্থীরা পাবেন। তবে অন্য বিসিএসের পদ সরকার চাইলে বাড়াতে পারে। সেই সুযোগ রেখে কাজ চলছে।’

ওই কর্মকর্তা জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে নতুন বিসিএসের বিজ্ঞপ্তিতে ক্যাডার পদের পাশাপাশি নন-ক্যাডার পদের সংখ্যাও উল্লেখ থাকবে। তবে চলমান ৪০, ৪১, ৪৩ ও ৪৪তম বিসিএসের ক্ষেত্রে কোন বিসিএসের সময় কোন শূন্য পদের চাহিদা এসেছে, সেটি পর্যালোচনা করে মেধার ভিত্তিতে নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা