× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের উন্নয়নে চীন পাশে থাকবে : নৌ প্রতিমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ মার্চ ২০২৪ ১৮:৩৫ পিএম

সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও অয়েন। প্রবা ফটো

সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও অয়েন। প্রবা ফটো

বাংলাদেশের উন্নয়নে চীন সব সময় পাশে থাকবে ও সরকারকে সহযোগিতা করবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (৫ মার্চ) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও অয়েনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী।

রাষ্ট্রদূতের সঙ্গে কী নিয়ে আলোচনা হয়েছে– সাংবাদিকদের প্রশ্নের জবাবে খালিদ মাহমুদ চৌধুরী জানান, বিশ্বের মন্দা অর্থনীতি মোকাবিলা করা; বাংলাদেশের অর্থনীতির সঙ্গে থাকার বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন চীন থেকে ছয়টি জাহাজ সংগ্রহ করেছে। আরও চারটি জাহাজ সংগ্রহ করা হচ্ছে। শিগগিরই জাহাজগুলোর কিল লেয়িং হবে। এরপর আরও দুটি জাহাজ সংগ্রহ করা হবে। পায়রা বন্দরের ফার্স্ট টার্মিনালে চীনের বিনিয়োগের আগ্রহ রয়েছে।

তিনি আরও জানান, বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পের সঙ্গে চীনের সংশ্লিষ্টরা রয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে চীনের অনেকগুলো প্রকল্প আছে, সেগুলো এক্সপিডাইট করা। 

নৌ প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের অর্থনীতি বাড়ছে। নৌ পরিবহন খাতে বাংলাদেশ ভালো ভূমিকা পালন করছে। বাংলাদেশের তিনটি সমুদ্র বন্দর দীর্ঘায়িত করতে সহযোগিতা চাইলে-চীন তা করবে। আন্তর্জাতিক নৌ সংস্থায় বাংলাদেশ জয়লাভ করায় চীন অভিনন্দন জানিয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা