× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংসদ থেকে লতিফ সিদ্দিকীর ওয়াকআউট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ মার্চ ২০২৪ ২৩:৩৭ পিএম

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী। ফাইল ছবি

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী। ফাইল ছবি

রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় ১০মিনিট সময় দেওয়ায় সংসদ থেকে ওয়াকআউট করেছেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী। পরে ১০মিনিট পর সংসদে ফিরে আসেন তিনি।

সোমবার (৪ মার্চ) রাতে জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর সাধারণ আলোচনায় অংশ নেওয়ার জন্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর নাম ঘোষণা করেন স্পিকারের আসনে থাকা ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। তিনি লতিফ সিদ্দিকীকে ১০ মিনিট সময় বেঁধে দেন।

এসময় দাঁড়িয়ে বক্তব্য শুরু করেন লতিফ সিদ্দিকী। তিনি বলেন, আমি একজন প্রবীণ পার্লামেন্টারিয়ান। রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনার জন্য আমাকে মাত্র ১০মিনিট সময় দেওয়া হয়েছে। তাই আগামী ১০ মিনিট সংসদের কার্যক্রম থেকে নিজেকে বিরত ঘোষণা করছি।

এই কথা বলে সংসদ অধিবেশন কক্ষ ত্যাগ করেন সংসদ সদস্য লতিফ সিদ্দিকী। পরে আরেক স্বতন্ত্র সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ একই আলোচনায় অংশ নিয়ে বলেন, সিনিয়র পার্লামেন্টারিয়ান লতিফ সিদ্দিকী সাহেবকে ১০মিনিট সময় দেওয়ায় তিনি রাগ করেছেন। তিনি সিনিয়র মানুষ, তাকে হয়ত ১৫ মিনিট দিলে তিনি কথা বলতেন। তাকে ১৫ মিনিট সময় দেওয়ার দাবি জানাই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা