× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেইলি রোডে আগুন, আরও তিন মরদেহ হস্তান্তর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ মার্চ ২০২৪ ১৩:৪৬ পিএম

আপডেট : ০২ মার্চ ২০২৪ ১৬:৫৭ পিএম

বৃহস্পতিবার রাতে আগুনে পুড়ে যায় বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবন। ফাইল ফটো

বৃহস্পতিবার রাতে আগুনে পুড়ে যায় বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবন। ফাইল ফটো

রাজধানীর বেইলি রোডের ‘গ্রিন কোজি কটেজ’ ভবনে লাগা আগুনে নিহত আরও তিনজনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। শনিবার (২ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গ থেকে মরদেহগুলো হস্তান্তর করে ঢাকা জেলা প্রশাসন।

তারা হলেন, কক্সবাজারের উখিয়ার পূর্ব গোয়ালিয়া গ্রামের বাসিন্দা সহকারী রাজস্ব কর্মকর্তা শাহজালাল উদ্দিন, তার স্ত্রী মেহেরুন নেসা হেলালী এবং তাদের শিশুকন্যা ফাইরুজ কাশেম জামিলা।

ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম হেদায়েতুল ইসলাম জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মেহেরুনের বাবা ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন হেলালী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে গিয়ে মেয়ে, জামাতা ও নাতনির পোশাক দেখে মরদেহ শনাক্ত করেন। পরে শনিবার সকালে মরদেহ হস্তান্তর করে ঢাকা জেলা প্রশাসন।

তিনি আরও জানান, এ নিয়ে মোট ৪৩টি মরদেহ হস্তান্তর করা হলো। বর্তমানে মর্গে তিনটি মরদেহ রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা