× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদ্যুতের বাড়তি দর গুনতে হবে ফেব্রুয়ারি থেকেই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৩৩ পিএম

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৪১ পিএম

বিদ্যুতের বাড়তি দর গুনতে হবে ফেব্রুয়ারি থেকেই

বিদ্যুতের নতুন দাম ফেব্রুয়ারি থেকেই কার্যকর হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। যদিও আগের দিন প্রতিমন্ত্রী জানিয়েছিলেন মার্চের প্রথম সপ্তাহ থেকে বিদ্যুতের দাম সমন্বয় শুরু করা হবে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের ওই কথা জানিয়েছেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, গ্রাহক পর্যায়ে ৩৪ পয়সা থেকে ৭০ পয়সা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। আজকেই বিদ্যুৎ বিভাগ এই সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করবে। পেট্রোলিয়ামের ক্ষেত্রে প্রাইসিং ফরমুলা মার্চ থেকে চালু হবে। 

তিনি আরও বলেন, এখন বিদ্যুতের গড় উৎপাদন খরচ পড়ছে ১২ টাকার মতো আর ৭ টাকায় বিক্রি করা হচ্ছে। চলতি বছর বিদ্যুতে ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে। ধীরে ধীরে কয়েক বছর ধরে সমন্বয় করা হবে। কম ব্যবহারকারী গ্রাহকের বিদ্যুতের দাম কম বাড়বে আর ওপরের দিকে বেশি বাড়বে।’

এর আগে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) প্রতি ইউনিটে বিদ্যুতের দাম ৩৪ থেকে ৭০ পয়সা পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা এখন খুবই অল্প পরিমাণে বাড়াচ্ছি। কম বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য প্রতি ইউনিটে ৩৪ পয়সা এবং সর্বোচ্চ ব্যবহারকারীদের জন্য প্রতি ইউনিটে ৭০ পয়সা বাড়ানো হবে। আমাদের লাইফ লাইন গ্রাহক আছেন ১ কোটি ৪০ লাখ। যারা প্রতি ইউনিটে ৪ টাকা বিল দেন। যারা ওপরের দিকে আছেন তারা ৭ টাকা করে দেন। বিপরীতে আমাদের গড়ে উৎপাদন খরচ পড়ে ১২ টাকা। কাজেই সরকারকে একটি বড় অংশ ভর্তুকি দিতে হচ্ছে। আর এই ভর্তুকির পরিমাণ আরও বেড়েছে ডলারের দামের কারণে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা