× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে ইনসাফ বারাকাহ হাসপাতালের চুক্তি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:০৫ পিএম

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:০৮ পিএম

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রেস ক্লাব ও ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের কর্মকর্তারা। প্রবা ফটো

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রেস ক্লাব ও ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের কর্মকর্তারা। প্রবা ফটো

জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা সমঝোতা চুক্তি সই হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) এ চুক্তি সই হয়।

চুক্তিতে সই করেন, ইনসাফ বারাকাহ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর প্রফেসর ডা. এম ফখরুল ইসলাম, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হোসেন এবং জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বারাকাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ ডা. রুহুল আমিন, বারাকাহ স্পেশালাইজড হাসপাতালের প্রজেক্ট অ্যাডমিনিস্ট্রেটর মো. নজরুল ইসলাম শাওন, ইনসাফ বারাকাহ হাসপাতালের এসিস্ট্যান্ট ম্যানেজার (বিপণন ও মিডিয়া ইনচার্জ) এইচ এম দুলাল, সিনিয়র এক্সিকিউটিভ (কর্পোরেট) মো. হিরো মিয়া, এক্সিকিউটিভ সাদ আবদুল্লাহ এবং জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আইয়ুব ভূঁইয়া, ব্যবস্থাপনা কমিটির সদস্য, আহ্বায়ক স্বাস্থ্য ও সদস্য কল্যাণ উপকমিটি বখতিয়ার রাণা, ব্যবস্থাপনা কমিটির সদস্য কল্যাণ সাহা প্রমুখ।  

ইনসাফ বারাকাহ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর প্রফেসর ডা. এম ফখরুল ইসলাম বলেন, ‘স্বাস্থ্য সেবায় আমরা সাংবাদিকদের পাশে থাকতে চাই।’

জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, ‘আজ থেকে জাতীয় প্রেস ক্লাবের সদস্য ও পরিবারের জন্য ইনসাফ বারাকাহ হাসপাতলে সর্বোচ্চ ছাড়ে সুবিধা উপভোগ করতে পারবেন।’

এই স্বাস্থ্যসেবা চুক্তির মাধ্যমে জাতীয় প্রেস ক্লাবের সকল সদস্য সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ফ্যামিলি মেম্বারসহ ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের বিভিন্ন স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ ছাড়ে সুবিধা উপভোগ করতে পারবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা