× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৪ অতিরিক্ত আইজিপির র‌্যাঙ্ক ব্যাজ পরালেন আইজিপি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:০৯ পিএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৩৬ পিএম

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাঙ্ক ব্যাজ অলংকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইজিপি। প্রবা ফটো

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাঙ্ক ব্যাজ অলংকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইজিপি। প্রবা ফটো

যেকোনো সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিপিদের প্রতি আহ্বান জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাঙ্ক ব্যাজ অলংকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী।  

বাংলাদেশ পুলিশের রীতি অনুযায়ী, পদোন্নতি পাওয়া অতিরিক্ত আইজিপিদের আইজিপি এবং পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সহধর্মিণীরা র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। 

বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আইজিপি বলেন, ‘বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছে পুলিশ। তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ পুলিশ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় সক্ষম হয়েছে। আগামীতেও আইনশৃঙ্খলা-সংক্রান্ত যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সক্ষম হবে।’ 

কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে আইজিপি বলেন, এ পদোন্নতি আপনাদের কর্মদক্ষতার স্বীকৃতি। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে জনগণকে সর্বোচ্চ সেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন। 

সরকার সম্প্রীতি বাংলাদেশ পুলিশের ১৪ জন কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা