× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অঙ্গীকার পূরণে বরাদ্দ পাচ্ছেন সংসদ সদস্যরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৩৬ পিএম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ২২:১৫ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

নিজ এলাকার জনগণকে দেওয়া অঙ্গীকার পূরণে বিশেষ বরাদ্দ পাচ্ছেন সংসদ সদস্যরা। এর জন্য ২০ কোটি টাকা বরাদ্দের কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) দ্বাদশ সংসদের অধিবেশনে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ কথা জানান। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

মুজিবুল হক চুন্নু প্রশ্ন রেখে বলেন, এমপিরা নির্বাচনী প্রতিশ্রুতি দেন। তা ছাড়া তার এলাকার উন্নয়নে এর আগেও একটা থোক বরাদ্দ থাকত। এখন নতুন সরকার এমপিদের নিজ নিজ এলাকার উন্নয়নে কোনো থোক বরাদ্দ দেবে কি না!

জবাবে মন্ত্রী তাজুল ইসলাম বলেন, `সংসদ সদস্যরা স্ব স্ব এলাকায় উন্নয়নের জন্য মানুষের কাছে অনেক অঙ্গীকার করেন, এটাই স্বাভাবিক। স্বাভাবিকভাবে সেসব অঙ্গীকার পূরণ করার জন্য এমপিদের যেমন আগ্রহ, তেমনি প্রধানমন্ত্রী বিষয়টি অত্যন্ত আন্তরিকভাবে অনুধাবন করেছেb। এজন্য তিনি একটি প্রকল্প করে প্রতি এমপির নির্বাচনী এলাকার জন্য এরই মধ্যে পাঁচ বছর মেয়াদের জন্য ২০ কোটি টাকা দেওয়ার একটি প্রকল্প প্রণয়ন করেছেন। এটি চলমান।'

এ প্রকল্প শেষ হলে বা সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার উন্নয়ন ও অঙ্গীকার পূরণে আবারও নতুন করে প্রকল্প নেওয়ার কথা বিবেচনা করা হবে বলেও জানান মন্ত্রী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা