× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইতালি উদ্দেশে ঢাকা ছাড়লেন বিমান বাহিনী প্রধান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:২১ পিএম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৫৩ পিএম

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান তিনজন সফরসঙ্গীসহ এক সরকারি সফরে ইতালির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। রবিবার (১৮ ফেব্রুয়ারি) শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে রওনা দেন তিনি। 

আইএসপিআর জানায়, বিমান বাহিনী প্রধান ইতালির সামরিক সরঞ্জামাদি প্রস্তুতকারি প্রতিষ্ঠান ‘লিওনার্দো এস পিএ’-এর আমন্ত্রণে ১৯ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ইতালি সফর করবেন। সফরকালে তিনি রোমে অবস্থিত ‘লিওনার্দো সদর দপ্তরসহ, ইলেকট্রনিক্স ডিভিশন, ইউএভি প্রোডাকশন ফ্যাসিলিটিজ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করবেন। এ ছাড়া বিমান বাহিনী প্রধান ‘লিওনার্দো এস পিএ’-এর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।

সফর শেষে ২৩ ফেব্রুয়ারি  বিমান বাহিনী প্রধান দেশে ফিরবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা