× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউএস বাংলা গ্রুপের ডিএমডির বাবার মৃত্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৪৯ পিএম

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৫৭ পিএম

মরহুম আলহাজ গাজী আবুল কাশেম। ফাইল ফটো

মরহুম আলহাজ গাজী আবুল কাশেম। ফাইল ফটো

দেশের খ্যাতনামা শিল্প গ্রুপ ইউএস বাংলার সহকারী ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা পারভীনের বাবা অবসরপ্রাপ্ত খাদ্য বিভাগের কর্মকর্তা আলহাজ গাজী আবুল কাশেম মারা গেছেন।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে গুলশানের ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয়। বিকাল ৪টায় বারিধারা জামে মসজিদে নামাজে জানাজা শেষে পূর্বাচল আমেরিকান সিটিতে তার দাফন সম্পন্ন হয়েছে।

গাজী আবুল কাশেমের বয়স হয়েছিল ৮৪ বছর। তার স্ত্রী এবং পাঁচ ছেলে-মেয়ে, নাতি-নাতনি রয়েছে।

মরহুমের জ্যেষ্ঠ পুত্র ইউএনডিপির কর্মকর্তা এ কে এম মামুনুর রশীদ বলেন, ‘বাবা ক্যানসার সারভাইভরস ছিলেন। বার্ধক্যজনিত অসুস্থতা ছাড়া তিনি ভালোই ছিলেন। কিন্তু হঠাৎ সকাল সাড়ে ১০টায় অসুস্থ বোধ করেন। তার কিছুক্ষণ পরেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।’

গাজী আবুল কাশেম সাতক্ষীরার তালা উপজেলার আটুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কর্মজীবনের শুরুতে তিনি শিক্ষকতা করেন। এরপর সরকারের খাদ্য বিভাগে যোগ দেন। দুই দশক আগে তিনি অবসর গ্রহণ করেন। দীর্ঘদিন তিনি খুলনা শহরে বসবাস করেন। ২০১৪ সাল থেকে সন্তানদের সঙ্গে তিনি ঢাকায় বসবাস করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা