× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে শিশু উন্নয়ন কেন্দ্রে মারুফের মৃত্যু, এমএসএফের উদ্বেগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৫৪ পিএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ২১:১৫ পিএম

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের লোগো। সংগৃহীত

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের লোগো। সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে শিশু উন্নয়ন কেন্দ্রে মারুফ আহমেদ নামে এক কিশোর হাতকড়া পরা অবস্থায় বুধবার (১৪ ফেব্রুয়ারি) হাসপাতালে মারা যায়। এ ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।

বৃহস্পতিবার সংস্থাটির প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়। বিবৃতিতে সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানায় সংস্থাটি।

বিবৃতিতে বলা হয়, ২৭ জানুয়ারি খিলক্ষেত এলাকা থেকে মারুফসহ আরও দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। মারুফের বাবা থানায় গিয়ে জানতে পারেন ছেলের নামে ডাকাতির মামলা হয়েছে। পরে মারুফকে আদালতের মাধ্যমে গাজীপুরে টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। ১২ ফেব্রুয়ারি জানা যায় মারুফ অসুস্থ এবং ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি রয়েছে। পরিবারের অভিযোগ, শিশু উন্নয়ন কেন্দ্রে নির্যাতনের কারণে মারুফ মারা গেছে।

এমএসএফ মনে করে, কিশোর সংশোধনাগারে কিশোরদের সংশোধন করে সুন্দর জীবনযাপনের জন্য তৈরি করা হয়। কিন্তু সেখানে নির্যাতনের অভিযোগে মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। ঘটনার বিচার নিশ্চিত করতে এবং জবাবদিহি প্রতিষ্ঠা করতে বিশেষজ্ঞদের সমন্বয়ে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন কর করতে হবে। পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ উঠেছে তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রে কোনো গাফিলতি রয়েছে কি না, তা সুষ্ঠুভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা