× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পবিত্র শবে বরাত ২৫ ফেব্রুয়ারি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:০৫ পিএম

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৩০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশের আকাশে হিজরি শাবান মাসের চাঁদ দেখা গেছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসাবে ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

রবিবার সন্ধ্যায় জাতীয় মসজিদে বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানের উপস্থিতিতে সভা শেষে শবে বরাতের এ তারিখ জানানো হয়।

শবে বরাতের পরদিন দেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে। এবার এ ছুটি পড়ছে সোমবার (২৬ ফেব্রুয়ারি)।

শবে বরাত ‘সৌভাগ্যের’ রাত হিসেবে বিবেচিত হয়। এই রাতে ইবাদতে মশগুল হন মুসলমানরা। বাড়িতে বাড়িতে হালুয়া, ফিরনি, রুটিসহ হরেক রকমের খাবার তৈরির চল রয়েছে। দুঃস্থ-গরিবদের সঙ্গে এই খাবার ভাগাভাগি করার পাশাপাশি প্রতিবেশী ও আত্মীয়স্বজনদের বাড়িতে পাঠান অনেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা