× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাতার সফরে গেলেন সেনাপ্রধান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪ ২১:২৭ পিএম

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪ ২২:০৯ পিএম

কাতার সফরে গেলেন সেনাপ্রধান

কাতার অলিম্পিক কমিটি ও লোকাল অর্গানাইজিং কমিটির প্রেসিডেন্ট জোয়ান বিন হামাদ আল-থানির আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে বুধবার (৭ ফেব্রুয়ারি) কাতারে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। 

সফরকালে তিনি কাতারে অনুষ্ঠিত ‘১৮ তম এএফসি এশিয়ান কাপ- ২০২৪’ -এর   সেমিফাইনাল ও ফাইনাল খেলা উপভোগ এবং ‘ওয়ার্ল্ড অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপ দোহা-২০২৪’ -এর বিভিন্ন ইভেন্ট পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি সেনাবাহিনী প্রধান সেখানে  বিভিন্ন দেশ হতে আসা প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। 

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ১১ ফেব্রুয়ারি দেশে ফিরবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা