× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংরক্ষিত আসনের ভোট ১৪ মার্চ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:০৫ পিএম

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৩৭ পিএম

সভা শেষে কমিশন সচিব মো. জাহাংগীর আলম তফসিল ঘোষণা করেন।

সভা শেষে কমিশন সচিব মো. জাহাংগীর আলম তফসিল ঘোষণা করেন।

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোট গ্রহণের তারিখ ১৪ মার্চ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকালে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন সভায় ভোটের তারিখ নির্ধারণ করা হয়। ২৭তম এই কমিশন সভা শেষে কমিশন সচিব মো. জাহাংগীর আলম এই তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, সংরক্ষিত আসনে নির্বাচনে অংশ নিতে ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। তা বাছাই হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি। আপিল ২২ ফেব্রুয়ারি ও আপিল নিষ্পত্তি ২৪ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ২৫ ফেব্রুয়ারির মধ্যে। প্রতীক বরাদ্দ ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার।

সচিব বলেন, জোট অনুযায়ী ১৪ দলীয় জোট পাবে ৪৮টি আসন ও জাতীয় পার্টি পাবে বাকি দুটি।

ভোটের তারিখ নির্ধারণ করে তফসিল চূড়ান্ত করা হলেও এ নির্বাচনে ভোট গ্রহণের প্রয়োজন হয় না। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় পার হলেই সংসদে থাকা রাজনৈতিক দল বা জোটের প্রার্থীদের একক প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করা হয়।

চার ধাপে উপজেলা নির্বাচন

ইসি সচিব জাহাংগীর আলম জানান, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এবার চার ধাপে উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের নির্বাচন হবে আগামী ৪ মে। এরপর ১১, ১৮ ও ২৫ মে পরবর্তী তিন ধাপের  নির্বাচন হবে। এ নির্বাচনের তফসিল পরবর্তীতে ঘোষণা করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা