× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিককে তথ্য না দেওয়ায় রেলওয়ের ডিজিকে তলব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ২০:০৭ পিএম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৪৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

তথ্য অধিকার আইনে আবেদন করার পর তথ্য না দেওয়ায় রেলওয়ের মহাপরিচালককে তলব করেছে তথ্য কমিশন। সোমবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিক রাশিদুল হাসানের অভিযোগের শুনানি শেষে তথ্য কমিশন এ নির্দেশনা দেয়।

এ সময় এজলাসে প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক, তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক ও তথ্য কমিশনার মাসুদা ভাট্টি উপস্থিত ছিলেন।

বাদী রাশিদুল হাসান আদালতকে জানান, তিনি গত বছরের ২২ আগস্ট বাংলাদেশ রেলওয়ে ট্রেনের ইজারা সংক্রান্ত তথ্যের জন্য আবেদন করেন। তথ্য না পেয়ে পরবর্তীতে ১৭ অক্টোবর রেলওয়ের মহাপরিচালক বরাবর আপিল করেও তথ্য পাননি। এ ঘটনায় তিনি গত বছর ১৪ নভেম্বর তথ্য কমিশনে অভিযোগ দায়ের করেন।

বাদী আদালতে অভিযোগ করেন, ‘তথ্য কমিশন সমন জারি করে ৫ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেন। সমন পেয়ে রেলওয়ের তথ্য দপ্তরের কম্পিউটার অপারেটর খসরু পারভেজ ফোন করে ৩১ জানুয়ারি রেল ভবনে যেতে বলেন। আমি রেলভবনে যাওয়ার পর তার আমাকে বলেন, আপনি যে তথ্য চেয়েছেন তা ঠিকাদারের বিরুদ্ধে যায়। তিনি প্রস্তাব করেন, ঠিকাদার আপনাকে চা মিষ্টি খাওয়াতে চান। তিনি এর মধ্যস্থতা করতে চান। কিন্তু তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন।’

অভিযোগ উত্থাপনের পর তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক রেলওয়ের তথ্য প্রদানকারী কর্মকর্তা ও পরিবহন বাণিজ্যিক পরিচালক নাহিদ আহসানের কাছে জানতে চাওয়া হয়, বাদীর চাহিত তথ্য প্রদানযোগ্য কি-না। তিনি স্বীকার করেন, তথ্য প্রদানযোগ্য এবং ৬ মাসেও তথ্য প্রদান না করায় তিনি ক্ষমা চান। 

আপিলের পরও তথ্য প্রদান না করায় কমিশন আপিল কর্মকর্তা রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসানকে এ অভিযোগে পক্ষভুক্ত করেন। তথ্য কমিশন রেলওয়ের মহাপরিচালক, ডিডি টিসিকে আগামী ৬ মার্চ হাজির হওয়ার নির্দেশ দেন। 

এ প্রসঙ্গে রেলওয়ের মহাপরিচালক কামরুল হাসান এবং পরিবহন বাণিজ্যিক পরিচালক নাহিদ আহসানকে একাধিকবার কল করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা