× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পররাষ্ট্রমন্ত্রী ব্রাসেলস যাচ্ছেন আজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪ ১০:২৬ এএম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪ ১০:৪৮ এএম

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। ফাইল ফটো

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। ফাইল ফটো

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আয়োজনে ভারত ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর মিনিস্টারিয়াল ফোরামে অংশ নিতে বুধবার (৩১ জানুয়ারি) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার সেখানে তিনি ফোরামের উদ্বোধনী, প্লেনারি সেশন ও একটি গোলটেবিল বৈঠকে অংশ নেবেন। সংসদ নির্বাচন শেষে নতুন মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর এটি হবে ড. হাছান মাহমুদের প্রথম ইউরোপযাত্রা।

মন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে, এরই মধ্যে ব্রাসেলসে মন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের বেশ কিছু অ্যাপয়েন্টমেন্ট চূড়ান্ত হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার হাছান মাহমুদ ব্রাসেলস পৌঁছানোর আগে-পরে পাইপলাইনে থাকা বাকি অ্যাপয়েন্টমেন্টগুলোও ঠিক হবে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ইইউর মন্ত্রিপর্যায়ের বৈঠকে অর্থনৈতিক সহনশীলতার বিষয়ে আলোচনা করবেন পররাষ্ট্রমন্ত্রী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা