× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা আসছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ৩০ জুলাই ২০২২ ১৩:০৫ পিএম

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই

দুদিনের সফরে অগাস্টের প্রথম সপ্তাহে ঢাকায় আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ৬ অগাস্ট চীনা মন্ত্রীর ঢাকা সফর শুরু হবে।

চীন দূতাবাস ৫ অগাস্ট থেকে তার সফর শুরুর প্রস্তাব দিলেও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কম্বোডিয়া সফরের কারণে তা একদিন পেছানো হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন শুক্রবার বিকালে সাংবাদিকদের প্রশ্নে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সফর চূড়ান্ত হওয়ার কথা জানিয়ে বলেন, ‘উনি এখানে আসবেন। তো, আমাদের চায়নিজ দূতাবাস একটা প্রোগ্রাম ডিজাইন করেছিল- তারা আমাদের সেই প্রস্তাবটা দিয়েছে, কয় তারিখে আসবেন।’

সফর দুয়েক দিন পেছানোর প্রস্তাব ঢাকার পক্ষ থেকেই দেওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, ‘তারা যে প্রস্তাবটা দিয়েছিল, সে অনুযায়ী আমি ওই সময়ে থাকব না দেশে। থাকব না বলে, আমি বলেছি যে, চায়নিজ পররাষ্ট্রমন্ত্রী আমার শহরে আসবেন, আর আমি উনাকে রিসিভ করব না, আমার সাথে দেখা হবে না- এটা ভালো দেখাবে না।’

‘এজন্য আমি একটা পাল্টা প্রস্তাব দিয়েছি, দুয়েক দিন যদি তিনি পেছাতে পারেন, তাহলে আমাদের দুপক্ষের জন্য উপকার হবে।’

এভাবে বৈঠকের সময় নির্ধারণ করা ‘খুব স্বাভাবিক প্রক্রিয়া’ হিসাবে বর্ণনা করে তিনি বলেন, ‘একটা প্রোগ্রাম আসে, আমরা দেখি যে, উভয়পক্ষের জন্য সুবিধাজনক হবে কি-না।’

পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সাথে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে ওয়াং ই-এর।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, কম্বোডিয়া থেকে পররাষ্ট্রমন্ত্রী মোমেন গত ৬ অগাস্ট বিকালে পৌঁছাতে পারলে সন্ধ্যায় দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হবে। আর না হয় পরদিন ৭ অগাস্ট সকালে হবে ওই বৈঠক।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘কম্বোডিয়ার (সাথে ঢাকার) সরাসরি ফ্লাইট নাই। যেটা আর্লিয়েস্ট ফ্লাইট, সেটাতে আসব। আসার পরপর আমি চীনা পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করতে পারব।’

তিনি বলেন, ‘উনার আবার টাইট শিডিউল। কারণ উনি অনেক দেশে যাবেন। এর মধ্যে গ্যাপটা কম। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি কর্মসূচিগুলোকে ঠিক করার।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা