× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তথ্য প্রতিমন্ত্রীর এপিএস হলেন তৌহিদ এলাহী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪ ১৯:৫৫ পিএম

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪ ২০:০০ পিএম

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন তৌহিদ এলাহী। প্রবা ফটো

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন তৌহিদ এলাহী। প্রবা ফটো

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন তৌহিদ এলাহী। তিনি মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (২৯ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

মন্ত্রণালয়ের উপসচিব কানিজ ফাতিমা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত যতদিন এই পদ অলংকৃত করবেন অথবা তৌহিদ এলাহীকে তার সহকারী একান্ত সচিব পদে রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

বিসিএস ৩০তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা তৌহিদ এলাহী গত বছরের এপ্রিলে মুন্সিগঞ্জের এডিসি (সার্বিক) হন। এর আগে তিনি স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিবের দায়িত্বে ছিলেন।

কর্মজীবনে তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁও, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন। তৌহিদ এলাহীর গ্রামের বাড়ি জামালপুর জেলায়। এক সময় তিনি সাংবাদিকতায় যুক্ত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা