× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংযুক্ত আরব আমিরাত সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪ ২০:৫৯ পিএম

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪ ২৩:০৫ পিএম

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ফাইল ছবি

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাত সফর শেষে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। 

আইএসপিআর জানায়, সফরকালে তিনি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে গত ২৩ জানুয়ারি অনুষ্ঠিত ‘আনমেনড সিস্টেমস ২০২৪’ এবং সিমুলেশন অ্যান্ড ট্রেনিং সিস্টেম ২০২৪ প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। পাশাপাশি তিনি বিভিন্ন দেশ থেকে আগত উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সেনাবাহিনী প্রধান গত ২২ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফের আমন্ত্রণে সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাত গিয়েছিলেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা