× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চীনা কমিউনিস্ট পার্টির ভাইস মিনিস্টারের সঙ্গে বামপন্থি নেতাদের বৈঠক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪ ১৫:৫৯ পিএম

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪ ১৬:২৫ পিএম

চীনা কমিউনিস্ট পার্টির ভাইস মিনিস্টারের সঙ্গে বামপন্থি নেতাদের বৈঠক। প্রবা ফটো

চীনা কমিউনিস্ট পার্টির ভাইস মিনিস্টারের সঙ্গে বামপন্থি নেতাদের বৈঠক। প্রবা ফটো

বাংলাদেশে সফররত চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার মিজ্ সান হাইয়ানের সঙ্গে বামপন্থি দলগুলোর নেতাদের বৈঠক হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টায় হোটেল ওয়েস্টিনের বলরুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।

বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা, আঞ্চলিক পরিস্থিতি, বিশ্ব পরিস্থিতি, চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে দক্ষিণ এশিয়ার কমিউনিস্ট পার্টি, সোশ্যালিস্ট পার্টি, বামপন্থি পার্টি, প্রগতিশীল পার্টিগুলোর মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠকে বামপন্থি দলগুলোর নেতারা বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে ফেরত নেওয়ার বিষয়ে চীনের সুনির্দিষ্ট ও শক্ত কূটনৈতিক ভূমিকা ইত্যাদি বিষয়ে চীনা কমিউনিস্ট পার্টির সহযোগিতা কামনা করেন।

এ সময় তারা এক চীন নীতির প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের প্রতি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ন্যাটোভুক্ত দেশগুলোর নগ্ন সমর্থনের তীব্র নিন্দা জানান।

বৈঠকে যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী একাধিপত্য প্রতিষ্ঠার নয়া সাম্রাজ্যবাদী সমরবাদী আগ্রাসি তৎপরতা প্রতিরোধে চীনা কমিউনিস্ট পার্টিকে সাম্রাজ্যবাদবিরোধী আন্তর্জাতিক রাজনৈতিক ঐক্য গড়ে তোলার জন্য আরও সুনির্দিষ্ট উদ্যোগী ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য এনামুল হক ইমরান, জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা