× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকার সঙ্গে সরাসরি বিমান যোগাযোগে আগ্রহী ফিলিপাইন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪ ১৫:৫৮ পিএম

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪ ১৬:০৭ পিএম

ঢাকার সঙ্গে সরাসরি বিমান যোগাযোগে আগ্রহী ফিলিপাইন

ঢাকার সঙ্গে ফিলিপাইনের রাজধানী ম্যানিলার মধ্যে সরাসরি বিমান চলাচলের বিষয়ে আগ্রহ দেখিয়েছে ফিলিপাইন।

বুধবার (২৪ জানুয়ারি) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লিও টিটো এল অসান জুনিয়র পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে গিয়ে এ আগ্রহের কথা প্রকাশ করেছেন।

এক বিবৃতিতে বিমান ও পর্যটন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, বৈঠকে ঢাকা-ম্যানিলা সরাসরি বিমান যোগাযোগ চালুর বিষয়েও আগ্রহ দেখিয়েছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত।

জবাবে বিমান ও পর্যটনমন্ত্রী রাষ্ট্রদূতকে জানান, বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে বিদ্যমান এয়ার সার্ভিস চুক্তিটি অনেক আগের হওয়ায় তা দ্রুত আপডেট করে নতুন করে সইয়ের বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হবে। একই সঙ্গে ঢাকা-ম্যানিলা সরাসরি বিমান যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে যাত্রী ও কার্গোর বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের জন্যও নির্দেশনা দেওয়া হবে।

এদিকে বৈঠকে ফিলিপাইনের বিনিয়োগকারীদের বাংলাদেশের পর্যটন শিল্পে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান।

তিনি বলেন, ‘বাংলাদেশের পর্যটন শিল্পে ফিলিপাইনের বিনিয়োগকারীরা বিনিয়োগ করলে তাদের সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। পর্যটন ও এভিয়েশন শিল্পে একত্রে কাজের মাধ্যমে বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যকার বন্ধুত্ব আরও জোরদার হবে।’

বাংলাদেশের পর্যটন শিল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে ফিলিপাইনে রাষ্ট্রদূত বলেন, ‘সমৃদ্ধ সংস্কৃতি ও অনন্য সুন্দর প্রকৃতি নিয়ে বাংলাদেশ একটি সম্ভাবনাময় পর্যটন গন্তব্য। বাংলাদেশের পর্যটন শিল্পে বিনিয়োগের জন্য ফিলিপাইনের বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলব।’ 

এর আগে মঙ্গলবার রাতে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত নগুয়েন মান চোং বিমানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা দুই দেশের পর্যটন সম্পর্কিত বিষয়ে পারস্পরিক মতবিনিময় করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা