× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘দেশে প্রতি পাঁচজন শিশুর মধ্যে একজন ভিটামিন ডি ঘাটতিতে ভুগছে’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪ ১৬:১৭ পিএম

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪ ১৬:৩১ পিএম

রাজধানীর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনে কর্মশালায় অতিথিরা। প্রবা ফটো

রাজধানীর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনে কর্মশালায় অতিথিরা। প্রবা ফটো

দেশে পাঁচ বছরের কম বয়সি শিশুদের প্রতি পাঁচজনের মধ্যে একজন ভিটামিন ডি ঘাটতিতে ভুগছে। তা ছাড়া গর্ভবতী বা স্তন্যদানকারী নন এমন তিনজন নারীর মধ্যে দুজন একই সমস্যায় ভুগছে বলে জানিয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জেমস পি গ্রান্ড স্কুল অব পাবলিক হেলথের অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট আবু আহমেদ শামীম।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে রাজধানীর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনে ‘সবার জন্য ভিটামিন সমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেল অগ্রগতি, বাধা ও করণীয়’ শীর্ষক দুই দিনব্যাপী সাংবাদিক কর্মশালায় তিনি এসব কথা বলেন। প্রগতির জন্য জ্ঞান (প্রজ্ঞা) কর্মশালাটির আয়োজন করে।

আবু আহমেদ শামীম বাংলাদেশ ন্যাশনাল মাইক্রোনিউট্রিয়েন্ট স্ট্যাটাস সার্ভে ২০১৯-২০ এর তথ্য তুলে ধরে বলেন, ৫ বছরের কম বয়সি শিশুদের মধ্যে ২২ শতাংশ ও গর্ভবতী বা স্তন্যদানকারী নন এমন  নারীদের মধ্যে ৭০ শতাংশের মধ্যে ভিটামিন ডির অভাব রয়েছে। ২০১১-১২ সালের জরিপ অনুযায়ী, এ হার ছিল ৪০ ও ৭২ শতাংশ।

তিনি বলেন, ভিটামিন ডি’র গুরুতর অভাবে রিকেটস হতে পারে। এর ফলে শিশুদের হাড় দুর্বল বা বেঁকে যায়। আবার প্রাপ্ত বয়স্কদের হাড় দুর্বল বা ক্ষয়ে যেতে পারে।

ভিটামিন ডি’র ঘাটতি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগের ঝুঁকি বৃদ্ধি করে। একই সঙ্গে দেশে অসংক্রামক রোগ মোকাবিলায় ভোজ্যতেলে ভিটামিন ‘ডি’ সমৃদ্ধকরণের বিষয়টি এখন অগ্রাধিকার হিসেবে বিবেচিত হচ্ছে।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের লার্জ স্কেল ফুড ফর্টিফিকেশন বাংলাদেশের কান্ট্রি এডভোকে ডা. উম্মে আফরোজা তামান্না ও প্রোগ্রাম ম্যানেজার ডা. রিনা রাণী পাল প্রমুখ।

ভিটামিন ‘এ’-এর অভাবে দেহে কী ধরনের সমস্যা হয় সে সম্পর্কে রিনা রাণী পাল বলেন,ভিটামিন এ-এর অভাবে অন্ধত্ব, গর্ভকালীন মাতৃমৃত্যুসহ নানাবিধ শারীরিক সমস্যা দেখা দেয়। সরকার ইতোমধ্যে ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ আইন প্রণয়ন করেছে। তবে অস্বাস্থ্যকর উপায়ে ভোজ্যতেল বাজারজাতকরণের ফলে আইনের পুরোপুরি সুফল পাচ্ছে না সাধারণ মানুষ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা