× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংযুক্ত আরব আমিরাত গেলেন সেনাবাহিনীর প্রধান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪ ২০:৫৪ পিএম

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪ ২৩:১৩ পিএম

সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতে গেলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সোমবার (২২ জানুয়ারি) দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফের আমন্ত্রণে এই সফরে যান।   

আইএসপিআর জানায়, সফরকালে তিনি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আগামী ২৩ ও ২৫ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিতব্য ‘আনমেনড সিস্টেমস-২০২৪’এবং ‘সিমুলেশন অ্যান্ড ট্রেনিং সিস্টেম-২০২৪’ প্রদর্শনীতে অংশগ্রহণ করবেন। পাশাপাশি তিনি সেখানে বিভিন্ন দেশ থেকে আসা উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৫ জানুয়ারি দেশে ফিরবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা