প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪ ১৯:১৪ পিএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৪ ২৩:০৭ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন ছয়জন। রবিবার (২১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
উপদেষ্টা হিসাবে দায়িত্বপ্রাপ্তরা হলেন- ড. মসিউর রহমান (অর্থনৈতিক উপদেষ্টা), ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী (বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা), ড. গওহর রিজভী (আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা), সালমান ফজলুর রহমান (বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা), ড. কামাল আবদুল নাসের চৌধুরী (শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা) এবং মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক (নিরাপত্তা উপদেষ্টা)।
তাদের মধ্যে ড. কামাল আবদুল নাসের চৌধুরী ছাড়া বাকি পাঁচজন এর আগের মেয়াদেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
