× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন সংশোধন বিল পাস

বাসস

প্রকাশ : ০২ নভেম্বর ২০২২ ০৯:৪০ এএম

আপডেট : ০২ নভেম্বর ২০২২ ১৬:২৬ পিএম

সংসদ ভবন। ফাইল ফটো

সংসদ ভবন। ফাইল ফটো

পরমাণু শক্তি কমিশনের দুটি পদের নাম পরিবর্তন করে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (সংশোধন) বিল-২০২২ জাতীয় সংসদে পাস হয়েছে। 

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান মঙ্গলবার (১ নভেম্বর) জাতীয় সংসদে বিলটি পাসের প্রস্তাব করেন। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়। এর আগে বিলের সংশোধনী, যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবগুলো নিস্পত্তি করেন স্পিকার।

বিদ্যমান আইনে বলা আছে, পরমাণু শক্তি কমিশনের কাজে সহায়তার জন্য সরকার একজন ‘সার্বক্ষণিক অর্থ উপদেষ্টা’ ও একজন ‘সচিব’ নিয়োগ করবে। নতুন আইনে দুটি পদের নাম পরিবর্তন করা হয়েছে।

সংসদে পাস হওয়া বিলে বলা হয়েছে, সচিব শব্দের পরিবর্তে পরিচালক শব্দটি ব্যবহৃত হবে। বিলের এ সংক্রান্ত ধারায় শব্দগত পরিবর্তন এনে বলা হয়েছে, সরকার কমিশনকে সহায়তা দেওয়ার জন্য সার্বক্ষণিক একজন পরিচালক (অর্থ) ও একজন পরিচালক (প্রশাসন) নিয়োগ করবে।

মন্ত্রণালয়/বিভাগের সংযুক্ত দপ্তর/অধঃস্তন অফিসগুলোর সাংগঠনিক কাঠামোতে সহকারী সচিব, উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদ থাকলেও ওই পদের নাম পরিবর্তন করতে মন্ত্রিপরিষদ বিভাগ ২০১৯ সালের ২৩ অক্টোবর নির্দেশনা দেয়।

এ পদ নামগুলো সচিবালয়ের বাইরে বিধিবহির্ভূতভাবে ব্যবহার করা হয়। তাই সরকার সিদ্ধান্ত নেয়, এই পদের নামগুলো পরিবর্তন করার। এর অংশ হিসেবে এই দুটি পদের নাম পরিবর্তন করা হচ্ছে।

প্রবা/এইচকে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা