× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪ ১৪:১৯ পিএম

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪ ১৫:৩৬ পিএম

ঢাকা সেনানিবাসে গিয়ে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : পিএমও

ঢাকা সেনানিবাসে গিয়ে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : পিএমও

শিখা অনির্বাণে ফুল দিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৫ জানুয়ারি) সকালে ঢাকা সেনানিবাসে গিয়ে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান সরকারপ্রধান। এরপর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।

বাসস জানায়, তিন বাহিনীর একটি চৌকস দল এ সময় প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়। বিউগলে বাজানো হয় করুণ সুর। পরে শিখা অনির্বাণ চত্বরে রাখা পরিদর্শন বইয়ে সই করেন প্রধানমন্ত্রী।

এর আগে, প্রধানমন্ত্রী শিখা অনির্বাণে পৌঁছলে তিন বাহিনীপ্রধান তাকে অভ্যর্থনা জানান।

শ্রদ্ধা জানানোর পর প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে যান এবং সেখানে নিরাপত্তা উপদেষ্টা এবং তিন বাহিনীপ্রধান তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা