প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪ ২১:৪৭ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৪ ২২:৩১ পিএম
একঝাঁক নতুন মুখ ও পুরোনোদের সমন্বয়ে হচ্ছে নতুন মন্ত্রিসভা। এতে ঠাঁই হয়নি বর্তমান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানসহ ১৫ জনের।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) নতুন মন্ত্রিসভার শপথ হবে। এর মধ্য দিয়ে টানা চতুর্থ মেয়াদে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করবে দ্বাদশ সংসদ নির্বাচনে জয়ী দল আওয়ামী লীগ।
বুধবার সন্ধ্যায় ঘোষিত নতুন মন্ত্রিসভার তালিকা ঘেঁটে দেখা যায়, নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হয়েছেন ২৫ জন। প্রতিমন্ত্রী হয়েছেন ১১ জন। এবার কোনো উপমন্ত্রী রাখা হয়নি।
বর্তমান মন্ত্রিসভার ২৩ জনের মধ্যে মন্ত্রিত্ব থেকে বাদ পড়াদের মধ্যে আরও আছেন, পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্ত্রগীর গাজী, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উহশৈসিং, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ।