× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডলার মজুতকারীদের বিরুদ্ধে অভিযান চালাবে ডিবি

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ২৮ জুলাই ২০২২ ১৫:০৯ পিএম

সংবাদ সম্মেলনে ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ

সংবাদ সম্মেলনে ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ

অবৈধভাবে ডলার মজুতকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএমপির ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

ডিবি প্রধান বলেন, ডলারের মূল্যবৃদ্ধির এই সময়ে কেউ যদি অবৈধভাবে তা মজুত করেন, তাহলে মজুতকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে ডিবি। তিনি বলেন, ‘আমরা যদি তথ্য পাই, কেউ ডলার মজুত করছেন, কারও কাছে অবৈধ ডলার তৈরির মেশিন বা সরঞ্জামাদি আছে, তাহলে অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করব।’

অবৈধ ডলার মজুতকারীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানান হারুন অর রশীদ। খোলাবাজারে ডলারের কৃত্রিম সংকট সৃষ্টি করে দামের ঊর্ধ্বগতি রোধে ইতিমধ্যে তৎপর হয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ১০টি দল গতকাল বুধবার রাজধানীর গুলশান, পল্টন ও মতিঝিলের ২০টি মানি চেঞ্জার পরিদর্শন করে ডলার কেনাবেচার তথ্য সংগ্রহ করে। এই পরিদর্শনকালে সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা। ফলে খোলাবাজারে ডলারের দাম গতকাল ১০৮ টাকায় নেমে আসে, গত মঙ্গলবার যা ১১২ টাকা পর্যন্ত উঠেছিল।

ডলার-সংকটে দেশের অর্থনীতি চাপের মধ্যে রয়েছে। বর্তমানে চাহিদার ওপর ভিত্তি করে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন করছে বাংলাদেশ ব্যাংক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা