× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শপথ নিলেন ৬২ স্বতন্ত্র সংসদ সদস্য

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪ ১১:৫০ এএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪ ১২:১১ পিএম

স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ছবি: সংগৃহীত

স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সংসদ সদস্যদের পর শপথ নিলেন নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্যরা। স্পিকার শিরীন শারমিন চৌধুরী শপথবাক্য পাঠ করান।

বুধবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে শপথ নেন ৬২ স্বতন্ত্র সংসদ সদস্য।

দুপুর ১২টায় জাতীয় পার্টির সংসদ সদস্যদের শপথবাক্য পাঠের মধ্য দিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ কার্যক্রমের সমাপ্ত হবে।

সকাল ১০টায় শপথ অনুষ্ঠান শুরু হয়। নিয়ম অনুযায়ী প্রথমে একাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী দ্বাদশ সংসদের সদস্য হিসেবে নিজে শপথ নেন। এরপর শপথ পাঠ করান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের নির্বাচিত সংসদ সদস্যদের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা