× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নওগাঁ-২ আসনে ভোট ১২ ফেব্রুয়ারি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪ ১৯:৪১ পিএম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪ ২১:১২ পিএম

জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি

জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি

একজন প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া নওগাঁ-২ আসনে ভোট হবে ১২ ফেব্রুয়ারি।

সোমবার (৮ জানুয়ারি) নির্বাচন কমিশন এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ঘোষিত তফসিল অনুসারে, রিটার্নিং কর্মকর্তাদের কাছে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ জানুয়ারি এবং মনোনয়নপত্র বাছাই ১৮ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করা যাবে ১৯ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ ২৬ জানুয়ারি। 

নির্বাচন কমিশন জানিয়েছে, এর আগের তফসিল অনুসারে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে যারা তালিকভুক্ত হয়েছেন তাদের নতুন করে মনোনয়নপত্র জমা ও জামানতের টাকা দিতে হবে না।

শুক্রবার (৫ জানুয়ারি) নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক (ঈগল মার্কা) হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা যান। এরপর ওই আসনের ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা