× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাগের ২৬ আসনের ১৫টিতে জিততে পারেনি জাপা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪ ০২:৩১ এএম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪ ১১:২৯ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দফায় দফায় বৈঠক, দরকষাকষি ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে পাওয়া ২৬ আসনের ১৫টিতেই হেরেছে বর্তমান সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। সমঝোতায় পাওয়া এসব আসনের মধ্যে মাত্র ১১টিতে জয় পেয়েছে জাপা।

রবিবার (৭ জানুয়ারি) প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী রংপুর-৩ আসনে দলের চেয়ারম্যান জিএম কাদের, কিশোরগঞ্জ-৩ আসনে মহাসচিব মো. মুজিবুল হক, চট্টগ্রাম-৫ আসনে কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, পটুয়াখালী-১ আসনে এবিএম রুহুল আমিন হাওলাদার, ফেনী-৩ আসনে প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, ঠাকুরগাঁও-৩ আসনে হাফিজ উদ্দিন আহমেদ, বরিশাল-৩ আসনে গোলাম কিবরিয়া, নারায়ণগঞ্জ-৫ আসনে একেএম সেলিম ওসমান, কুড়িগ্রাম-১ আসনে একেএম মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা-২ আসনে মো. আশরাফুজ্জামান আশু ও বগুড়া-২ আসনে শরিফুল ইসলাম জিন্নাহ নির্বাচিত হয়েছেন।

এবার ঢাকা-৬ ও ঢাকা-৪ জাপার বর্তমান দুই সংসদ সদস্যের আসনে আওয়ামী লীগের কাছ থেকে ছাড় পায়নি দলটি। দলের চেয়ারম্যানের স্ত্রী শেরিফা কাদেরকে ঢাকা-১৮ আসন ছাড় দেওয়া হলেও সেখানে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর কাছে তার শোচনীয় পরাজয় হয়েছে। মাত্র ৬ হাজার ভোট পেয়ে তৃতীয় হয়েছেন তিনি। তা ছাড়া নীলফামারী-৩ রানা মোহাম্মদ সোহেল, নীলফামারী-৪ আহসান আদেলুর রহমান, রংপুর-১ মুকবুল শাহরিয়ার, কুড়িগ্রাম-২ পনির উদ্দিন আহমেদ, গাইবান্ধা-১ শামীম হায়দার পাটোয়ারী, গাইবান্ধা-২ আবদুর রশিদ সরকার, বগুড়া-৩ নুরুল ইসলাম তালুকদার, পিরোজপুর-৩ মাশরেকুল আজম, ময়মনসিংহ-৫ সালাহউদ্দিন আহমেদ, ময়মনসিংহ-৮ ফখরুল ইমাম, মানিকগঞ্জ-১ জহিরুল ইসলাম রুবেল, হবিগঞ্জ-১ আবদুল মুনিম চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ মো. আবদুল হামিদ এবং চট্টগ্রাম-৮ আসনে মো. সোলায়মান আলম শেঠ আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের কাছে ধরাশায়ী হয়েছেন।

একাদশ জাতীয় সংসদে জাপার ২৩ জন নির্বাচিত সদস্য রয়েছেন। আর সংরক্ষিত নারী আসনে রয়েছেন চারজন। ২৩ সংসদ সদস্যের মধ্যে ঢাকায় সৈয়দ আবু হোসেন, গাইবান্ধায় শামীম হায়দার পাটোয়ারী, ময়মনসিংহে ফখরুল ইমাম, সুনামগঞ্জে পীর ফজলুর রহমান, কুড়িগ্রামে পনির উদ্দিন আহমেদ, নীলফামারীতে আহসান আদেলুর রহমান ও রানা মোহাম্মদ সোহেল, বগুড়ায় শরিফুল ইসলাম, নারায়ণগঞ্জে লিয়াকত হোসেন, বরিশালে নাসরিন জাহান, বগুড়ায় নুরুল ইসলাম তালুকদারসহ ১৪ জন সংসদ সদস্য হতে পারেননি।

২০১৪ ও ২০১৮ সালেও আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে জাপা নির্বাচন করে। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে জাপা ৩৩ আসনে জয়ী হয়। ২০১৮ সালের নির্বাচনে সমঝোতার মাধ্যমে জাপা ২৩ আসন পেয়ে সংসদে বিরোধী দল হয়েছিল। এবারের নির্বাচনে আসন পেল মাত্র ১১টি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা