প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪ ০১:৪৩ এএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪ ১৮:১৪ পিএম
আওয়ামী লীগের মনোনয় পেয়ে নির্বাচিত হয়েছেন শিরীন শারমিন চৌধুরীসহ ১৫ জন। ছবি : কোলাজ প্রবা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত ২০ নারী প্রার্থীর মধ্যে ১৫ জন বিজয়ী হয়েছেন। রবিবার (৭ জানুয়ারি) নির্বাচন কমিশনের ঘোষিত বেসরকারি ফলাফলে এসব তথ্য পাওয়া গেছে। এবারও গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপুল ভোটে জয়ী হয়েছেন। এ আসনে মোট কেন্দ্র ১০৮টি। সব কেন্দ্রের ঘোষিত ফলাফলে শেখ হাসিনা নৌকায় ২ লাখ ৪৯ হাজার ৯৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম এনপিপির শেখ আবুল কালামের আম ৪৬০ ভোট পেয়েছে।
রংপুর-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরী আবার বিজয়ী হয়েছেন। তিনি নৌকা মার্কা নিয়ে ভোট পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৬৩৫টি। তার নিকটতম প্রতিদ্বিন্দ্বী মো. সিরাজুল ইসলাম স্বতন্ত্র হিসেবে ট্রাক মার্কায় ভোট পেয়েছেন ৩৬ হাজার ৮৩২।
এ ছাড়া চাঁদপুর-৩ আসনে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী শিক্ষামন্ত্রী দীপু মনি। ১৬৫টি কেন্দ্রে দীপু মনি পেয়েছেন ১ লাখ ৮ হাজার ১৬৬ ভোট। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ড. মোহাম্মদ শামছুল হক ভূইয়া (ঈগল) পেয়েছেন ২৪ হাজার ১৯৭ ভোট। এ হিসেবে ৮৩ হাজার ৯৬৯ ভোটে ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া পরাজিত হয়েছেন।
শেরপুর-২ আসনে জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে নৌকা প্রতীক নিয়ে মতিয়া চৌধুরী পেয়েছেন ২ লাখ ১২ হাজার ১৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মুহাম্মদ সাঈদ পেয়েছেন ৫ হাজার ৩৪২ ভোট।
বাগেরহাট-৩ আসনে চতুর্থবারের মতো ব্যাপক ভোটের ব্যবধানে সংসদ সদস্য পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার। নৌকা প্রতীক নিয়ে ৭৫ হাজার ৯৬৮ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারদার পেয়েছেন ৫৮ হাজার ২০৪ ভোট।
নিজের ভাইকে হারিয়ে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী জাকিয়া নূর। কিশোরগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আপন বড় ভাই অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ শাফায়াতুল ইসলামকে হারিয়ে নৌকার মাঝি ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি দ্বিতীয়বারের মতো সাংসদ নির্বাচিত হয়েছেন। জাকিয়া নূর লিপি ৭৬ হাজার ৭৬২ ভোট পেয়েছেন। অপরদিকে সৈয়দ সাফায়েতুল ইসলাম ঈগল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৭৩ হাজার ৯৯৮টি।
বরগুনা-২ আসনে সুলতানা নাদিরা নৌকা প্রতীকে ৪৬ হাজার ৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বরগুনা জেলা রিটার্নিং কার্যালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে। তার নিকটতম প্রার্থী নোঙ্গর প্রতীকে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত প্রার্থী দলের প্রতিষ্ঠাতা আহবায়ক ড. আব্দুর রহমান খোকন পেয়েছেন ১ হাজার ২৭ ভোট।
গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের কন্যা সিমিন হোসেন রিমি। তিনি এই আসনে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন। এ আসনে তিনি পেয়েছেন ৮৯ হাজার ৭২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ঈগল) কেন্দ্রীয় কৃষক লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আলম আহমেদ পেয়েছেন ৪৪ হাজার ৪৫ ভোট।
গাজীপুর-৩ আসন থেকে রুমানা আলী ১ লাখ ২৬ হাজার ১৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. ইকবাল হোসেন ১ লাখ ১৬ হাজার ৭৪ ভোট পেয়েছেন। চট্টগ্রাম-২ আসনে বেসরকারি ফলে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি। তিনি পেয়েছেন ১ লাখ ৩৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তরমুজ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হোসাইন মো. আবু তৈয়ব পেয়েছেন ৩৬ হাজার ৫৮৭ ভোট।
কক্সবাজার-৪ আসনে ১ লাখ ২২ হাজার ৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহীন আক্তার। তিনি ৬০ হাজার ৬৬৪ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নুরুল বশর পেয়েছেন ১০হাজার ৬৯ ভোট। বগুড়া-১ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাহাদারা মান্নান। নৌকা প্রতীকে তার প্রাপ্ত ভোট ৫১ হাজার ৫৩২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপি তবলা প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৯৪ ভোট।
গাইবান্ধা-৩ আসনে উম্মে কুলসুম স্মৃতি ২০ হাজার ৪২০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী মফিজুল হক পেয়েছেন ১ হাজার ৪৯৯ ভোট। মুন্সীগঞ্জ-২ আসনে জয়ী হয়েছেন সাগুফতা ইয়াসমীন। ১ লাখ ১৩ হাজার ৪৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোহানা তাহমিনা পেয়েছেন ১৪ হাজার ১৯৬ ভোট।
বগুড়া-১ (সোনাতলা, সারিয়াকান্দি) সংসদীয় আসনের আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের প্রার্থী ওই আসনের বর্তমান এমপি সাহাদারা মান্নান বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীক নিয়ে ৫১৪৯৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তবলা প্রতীকধারী স্বতন্ত্র প্রার্থী বেগম শাহজাদী আলম লিপি পেয়েছেন ৩৫ হাজার ৬৮৭ ভোট। এই আসনের বিজয়ী প্রার্থী সাহাদারা মান্নান সাবেক এমপি ও আওয়ামীলীগের প্রাক্তন কেন্দ্রীয় নেতা মরহুম আব্দুল মান্নানের স্ত্রী। একাদশ সংসদের এমপি আব্দুল মান্নানের মৃত্যু হলে উপনির্বাচনে তিনি দলীয় মনোনয়নে বিজয়ী হয়েছিলেন।
সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ড. জান্নাত আরা হেনরী বেসরকারিভাবে জয় লাভ করেছেন।তিনি ১ লাখ ৮৪ হাজার ৮৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুল ইসলাম ঝন্টু লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫৮০ ভোট, মো. আব্দুর রুবেল সরকার গোলাপ ফুল প্রতীক পেয়েছেন ১ হাজার ২৪৪ ভোট, মো. সোহেল রানা সোনালী আঁশ প্রতীক পেয়েছেন ১ হাজার ১৩৮ ভোট ও সাদাকাত হোসেন খান বাবুল হাতুরী প্রতীক পেয়েছেন ৬৫৩ ভোট।
মুন্সীগঞ্জ-২ আসনে নৌকা প্রতীক নিয়ে চতুর্থবারের মত সংসদ সদস্য হয়েছেন অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি। প্রাপ্ত ভোট ১লাখ ১৩ হাজার ৪৪৪।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোহানা তাহমিনা পেয়েছেন ১৪ হাজার ১৯৬।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে নৌকার প্রতীক নিয়ে ভোটে জয়ী হয়েছেন খাদিজাতুল আনোয়ার সনি। তিনি ১ লাখ ৩৭০ ভোট পেয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তরমুজ মার্কার স্বতন্ত্র প্রার্থী হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব পেয়েছেন মাত্র ৩৬ হাজার ৫৮৭ ভোট।