× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেসরকারি ফল

নেত্রকোনা-১ আসনে বিজয়ী আওয়ামী লীগের মোশতাক আহমেদ রুহী

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিবেদক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪ ২২:৩৬ পিএম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪ ২৩:০২ পিএম

আওয়ামী লীগের প্রার্থী মোশতাক আহমেদ রুহী। প্রবা ফটো

আওয়ামী লীগের প্রার্থী মোশতাক আহমেদ রুহী। প্রবা ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোশতাক আহমেদ রুহী। রবিবার (৭ জানুয়ারি) রাতে দুই উপজেলার সহকারী রিটার্নিং অফিসার আসাদুজ্জামান ও মো. আরিফুল ইসলাম প্রিন্স স্বাক্ষরিত ফলাফল তালিকা থেকে এ তথ্য জানা যায়। 

মোশতাক আহমেদ রুহী ১ লাখ ৫৯ হাজার ১৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার পেয়েছেন ২৫ হাজার ২১৯ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রার্থী গোলাম রব্বানী পেয়েছেন ২৪০৮ ভোট, ছড়ি প্রতীকে আহমদ শফী পেয়েছেন ৫৭৫ ভোট এবং ঈগল প্রতীক আফতাব উদ্দিন পেয়েছেন ৩৬১ ভোট।

এই নির্বাচনে শেষ মুহূর্তে এসে ভোটে কারচুপি ও জাল ভোটের অভিযোগ এনে স্বতন্ত্র প্রার্থী ঝুমা তালুকদার নির্বাচন বর্জন করেন। বিকাল সাড়ে ৩টার দিকে নিজ বাসায় সংবাদ সম্মেলন ডেকে তিনি এ ঘোষণা দেন তিন।

রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ২৯৯ আসনে ব্যালট পেপারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হলেও দেশের বিভিন্ন জায়গায় প্রার্থীর সমর্থকদের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পাওয়া গেছে। কিছু জায়গায় গোলাগুলির ঘটনা ঘটেছে। অনিয়ম প্রমাণিত হওয়ায় ভোট বাতিল করা হয়েছে কয়েকটি ভোটকেন্দ্রে। জাল ভোট দেওয়ার চেষ্টা করায় কয়েকজনকে গ্রেপ্তার, জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) হিসাবে সারা দিনে ভোট পড়েছে ৪০ শতাংশের মতো। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ভোটকেন্দ্রে যেতে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা