× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেসরকারি ফল

সংসদের টিকিট খোয়ালেন মঞ্জু, সাতবারের পর প্রথম পরাজয়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪ ২২:৩০ পিএম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪ ২২:৩৫ পিএম

জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। ফাইল ফটো

জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। ফাইল ফটো

ভোটের মাঠে এবারই প্রথম পরাজিত হয়েছেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ) আসনে এই প্রার্থীকে পরাজিত করেছেন তারই সাবেক একান্ত ব্যক্তিগত সহকারী (এপিএস) ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজ। 

বেসরকারিভাবে প্রাপ্ত ফলে মহিউদ্দিন মহারাজ ঈগল প্রতীক নিয়ে ৯৯ হাজার ৭২৪ ভোট পেয়েছেন। নৌকা প্রতীক নিয়ে আনোয়ার হোসেন মঞ্জু পেয়েছেন ৭০ হাজার ৩৩৩ ভোট।

মঞ্জুর বাড়ি পিরোজপুর-২ আসনের ভাণ্ডারিয়া শহরে। মহিউদ্দিন মহারাজ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রশাসক ছিলেন। তার বাড়ি ভাণ্ডারিয়া উপজেলার তেলীখালী ইউনিয়নের হরিনপালায়।

ব্যবসায়ী সাংবাদিক আনোয়ার হোসেন মঞ্জু দীর্ঘ রাজনৈতিক জীবনে পিরোজপুর-২ আসন থেকে ১৯৮৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত মোট সাতবার নির্বাচিত হয়েছেন। ১৯৯৬ সালে তিনি এইচএম এরশাদের জাতীয় পার্টি থেকে আলাদা হয়ে জাতীয় পার্টি (জেপি) নামে নতুন দল গঠন করেন। বিভিন্ন সময় পাঁচবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একবার প্রধানমন্ত্রীর উপদেষ্টাও ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা