× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেসরকারি ফল

দিনাজপুর-৬ আসনে তৃতীয়বারের মতো নৌকার মাঝি শিবলী সাদিক

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪ ২২:২১ পিএম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪ ২২:২২ পিএম

বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন শিবলী সাদিক। প্রবা ফটো

বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন শিবলী সাদিক। প্রবা ফটো

দিনাজপুর-৬ আসনে ৯৭ হাজার ৫৭৯ ভোট বেশি পেয়ে তৃতীয়বারের মতো বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন শিবলী সাদিক। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন মোট ১ লাখ ৭৯ হাজার ৮২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক চৌধুরী পেয়েছেন ৮২ হাজার ২৪৮ ভোট। তিনি ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে লড়েছেন।

এছাড়াও ঈগল প্রতিকের শাহনেওয়াজ শুভ শাহ ১ হাজার ৬০, সোনালী আঁশ প্রতিকের মোফাজ্জল হোসেন ৬০৩ এবং মশাল প্রতিকের শাহ আলম বিশ্বাস ৬৭৭ ভোট পেয়েছেন। 

রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ২৯৯ আসনে ব্যালট পেপারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হলেও দেশের বিভিন্ন জায়গায় প্রার্থীর সমর্থকদের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পাওয়া গেছে। কিছু জায়গায় গোলাগুলির ঘটনা ঘটেছে। অনিয়ম প্রমাণিত হওয়ায় ভোট বাতিল করা হয়েছে কয়েকটি ভোটকেন্দ্রে। জাল ভোট দেওয়ার চেষ্টা করায় কয়েকজনকে গ্রেপ্তার, জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) হিসাবে সারা দিনে ভোট পড়েছে ৪০ শতাংশের মতো। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ভোটকেন্দ্রে যেতে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা