× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেসরকারি ফল

রাজশাহী-১ আসনে চৌধুরীর সঙ্গে পারলেন না মাহি

রাজশাহী অফিস

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪ ২১:৫৯ পিএম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪ ২২:১৫ পিএম

ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি। প্রবা ফটো

ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি। প্রবা ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে ৮ হাজারের কিছু বেশি ভোট পেয়ে পরাজিত হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি। রবিবার (৭ জানুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দেওয়া বেসরকারি ফলাফলে দেখা যায়, মাহির প্রতিদ্বন্দ্বী ফারুক চৌধুরী পেয়েছেন ৮৬ হাজার ৮৪৬ ভোট। আর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গোলাম রাব্বানী ৭৪ হাজার ২৬১ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। আসনটিতে মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ২১৮ জন।

বরেন্দ্রর পোড়ামাটি তানোর ও গোদাগাড়ী উপজেলা নিয়ে রাজশাহী-১ সংসদীয় আসন। আসনটির তিনবারের নৌকা প্রতীকের এমপি ওমর ফারুক চৌধুরী। এবারও তিনি নৌকা প্রতীকে মনোনয়ন পান। মাহিও চেষ্টা করেছিলেন নৌকার মাঝি হতে। নৌকা প্রতীক না পেয়ে তিনি ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেন। আসনটিতে মোট ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ২৯৯ আসনে ব্যালট পেপারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হলেও দেশের বিভিন্ন জায়গায় প্রার্থীর সমর্থকদের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পাওয়া গেছে। কিছু জায়গায় গোলাগুলির ঘটনা ঘটেছে। অনিয়ম প্রমাণিত হওয়ায় ভোট বাতিল করা হয়েছে কয়েকটি ভোটকেন্দ্রে। জাল ভোট দেওয়ার চেষ্টা করায় কয়েকজনকে গ্রেপ্তার, জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) হিসাবে সারা দিনে ভোট পড়েছে ৪০ শতাংশের মতো। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ভোটকেন্দ্রে যেতে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা