× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেসরকারি ফলাফল

বগুড়া- ২ আসনে টানা তৃতীয়বার লাঙ্গলের জয়

বগুড়া অফিস

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪ ২১:২১ পিএম

জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহ। প্রবা ফটো

জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহ। প্রবা ফটো

বগুড়া-২ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহ। ১১০টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ৩৬ হাজার ৯৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিউটি বেগম ট্রাক প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ২০৩ ভোট। বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম  এ তথ্য নিশ্চিত করেছেন৷ 

২০১৪ সাল থেকে এই আসনে সংসদ সদস্যের দায়িত্ব পালন করছেন জাতীয় পার্টির শরিফুল ইসলাম জিন্নাহ৷ 

অন্য প্রার্থীদের মধ্যে কাঁচি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আকরাম হোসেন ১০ হাজার ৮৯০ভোট, বিএনএফ এর টেলিভিশন প্রতীকে বরকত উল্লাহ পেয়েছেন ৩ হাজার ৭০ ভোট, তৃণমূল বিএনপি'র বজলুর রহমান সোনালী আঁশ প্রতীকে ৬৮০ ভোট,  বাংলাদেশ কংগ্রেস এর ডাব প্রতীকে মুনছুর রহমান ১৯৯ ভোট ও স্বতন্ত্র প্রার্থী আল ফারাবী বেঞ্চ প্রতীকে ৬২১ ভোট পেয়েছেন। 

জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম জানান,  বগুড়া- ২ আসনে ২৭ দশমিক ৩৫ শতাংশ ভোট পড়েছে।

রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ২৯৯ আসনে ব্যালট পেপারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হলেও দেশের বিভিন্ন জায়গায় প্রার্থীর সমর্থকদের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পাওয়া গেছে। কিছু জায়গায় গোলাগুলির ঘটনা ঘটেছে। অনিয়ম প্রমাণিত হওয়ায় ভোট বাতিল করা হয়েছে কয়েকটি ভোটকেন্দ্রে। জাল ভোট দেওয়ার চেষ্টা করায় কয়েকজনকে গ্রেপ্তার, জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) হিসাবে সারা দিনে ভোট পড়েছে ৪০ শতাংশের মতো। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ভোটকেন্দ্রে যেতে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা