ঝিনাইদহ-৪
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪ ২০:৪৫ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪ ২০:৫৮ পিএম
নৌকার প্রার্থী আনোয়ারুল আজীম আনার। প্রবা ফটো
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের নৌকার প্রার্থী আনোয়ারুল আজীম আনার ৩৯ হাজার ৪০৪ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন। তার মোট প্রাপ্ত ভোট ৯৬ হাজার ৫০২টি। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো জয়লাভ করলেন তিনি।
আনারের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী (স্বতন্ত্র) কালীগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ট্রাক প্রতীকের আব্দুর রশিদ খোকন পেয়েছেন ৫৭ হাজার ১০০ ভোট। নৌকার বিজয়ে সন্ধ্যার পর থেকেই নেতাকর্মী ও সমর্থকরা শহরের মোড়ে মোড়ে মিষ্টি বিতরণ ও আনন্দ-উল্লাসে ফেটে পড়েন।
কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই রবিবার (৭ জানুয়ারি) দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ঝিনাইদহ-৪ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে বেসরকারিভাবে বিভিন্ন ভোটকেন্দ্র ও আওয়ামী লীগের দলীয়ভাবে সংগৃহীত ফলাফলে বিজয়ের খবর পাওয়া গেছে। বিজয়ী নৌকার প্রার্থী আনার আওয়ামী লীগের কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি।