বেসরকারি ফল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪ ২০:৩৬ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪ ২১:৪৮ পিএম
আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। সংগৃহীত ছবি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে সুনামগঞ্জ-৩ আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
রবিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় পাওয়া ফল অনুযায়ী এমএ মান্নান পেয়েছেন ৬৬ হাজার ২০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোনালি আঁশ প্রতীকের মোহাম্মদ শাহীনূর পাশা চৌধুরী পেয়েছেন ১ হাজার ৭৭৬ ভোট।
প্রিসাইডিং অফিসারদের দেওয়া হিসাবে মোট ভোটকেন্দ্র ছিল ৫৬টি। সবকটি আসনের ফলাফল দেওয়া হয়েছে। মোট ভোট পড়েছে ৬৮ হাজার ৮৭৯টি বা ৪৮ দশমিক ৭৭ শতাংশ।
রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ২৯৯ আসনে ব্যালট পেপারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হলেও দেশের বিভিন্ন জায়গায় প্রার্থীর সমর্থকদের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পাওয়া গেছে। কিছু জায়গায় গোলাগুলির ঘটনা ঘটেছে। অনিয়ম প্রমাণিত হওয়ায় ভোট বাতিল করা হয়েছে কয়েকটি ভোটকেন্দ্রে। জাল ভোট দেওয়ার চেষ্টা করায় কয়েকজনকে গ্রেপ্তার, জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) হিসাবে সারা দিনে ভোট পড়েছে ৪০ শতাংশের মতো। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ভোটকেন্দ্রে যেতে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।